দশমিনা প্রতিনিধি:
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড পটুয়াখালীর দশমিনা অফিস কক্ষে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় হস্তশিল্প প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। জানা যায়, বিআরপিবি’র দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) ৩০ নারী সদস্যের মধ্যে আয়োজিত ১৫দিন ব্যাপী হস্তশিল্প প্রশিক্ষণ শেষে গতকাল তৈরী হস্তশিল্প প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠান করে। সমাপনী অনুষ্ঠানে বিআরডিবি’র আরডিও মো: আবু জাফরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদেও চেয়ারম্যান মো: সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আজহারুল ইসলাম ও বিআরডিবির উপ-পরিচালক তপন কুমার মন্ডল, এআরডিও জাহাঙ্গীর হোসাইন, সুখেন্দ্র এদবর ও প্রকল্প কর্মকর্তা মো: নুরুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

 
Top